ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:১৯ সকাল

বগুড়ায় হত্যা মামলার রায়ে তিনজনের ফাঁসি

বগুড়ায় হত্যা মামলার রায়ে তিনজনের ফাঁসি, ছবি: সংগৃহীত।

কোর্ট রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলার তোজাম্মেল হোসেন হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার রায়ে তিনজনের মৃত্যুদন্ড এবং অপর তিনজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলো-বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ, মানিক ও মনিরুজ্জামান ওরফে মিশু। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলো-পিন্টু ওরফে মাজেদুর রহমান, দেলোয়ার হোসেন ও আশিক। 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবীর এই রায় দেন। রায়ে প্রত্যেক আসামির এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। 

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর বিকেলে আসামিরা গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙা মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে তোজাম্মেল হোসনেকে হত্যা করে। তোজাম্মেল হোসেন গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম