ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০২:২০ দুপুর

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাত সোয়া ১০টায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুরের সালথা থানার কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে মাকসুদুর ওরফে মাসুদ খান(৪৫) ও যশোরের বাবালাতলা গ্রামের মৃত শিপনের ছেলে শফিকুল ইসলাম(৩৬)। এরমধ্যে মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যূতা, ছিনতাই, চুরিসহ ১৮টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৬/৭ জন পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে রাত সাড়ে ৯টায় অভিযান শুরু করা হয়। পরে পুলিশ ও জনতার ধাওয়ায় পিকআপ ফেলে পালানোর সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ ঘটনায় জড়িত আরও ৪/৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্য। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনায় থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত