ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৯:৩৬ সকাল

গোবিন্দকে আর স্বামী হিসেবে চান না সুনীতা!

গোবিন্দকে আর স্বামী হিসেবে চান না সুনীতা!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দকে আর স্বামী হিসেবে চান না, এমন মন্তব্য করে ফের আলোচনায় এলেন তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনের নানা উত্থান-পতনের পর এবার খোলাখুলি বললেন নিজের অভিমতের কথা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘খুব শিক্ষা হয়েছে। আগামী এক জন্ম কেন! সাত জন্মও গোবিন্দকে স্বামী হিসেবে পেতে চাই না।’ সাক্ষাৎকারে তিনি জানান, গোবিন্দ স্ত্রীকে সময় দেন না, সবসময় নায়িকাদের নিয়েই ব্যস্ত থাকেন। তার ভাষায়, ‘উনি তো বৌকে সময়ই দেন না! সারাক্ষণ নায়িকাদের নিয়েই ব্যস্ত।’ সুনীতা মনে করেন, অভিনেতাদের জীবনে স্ত্রীদের জায়গা অনেক সময় গৌণ হয়ে যায়। তাই নায়কের স্ত্রী হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। ছোট বয়সে বিয়ে হওয়ায় বিষয়টি তিনি তখন বুঝতে পারেননি, তবে এখন উপলব্ধি করেছেন। নায়কের স্ত্রী হতে হলে বুকের ভেতর পাথরচাপা দিয়েই থাকতে হয়।

আরও পড়ুন

গত বছর থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও, পরে তা সামলে নেন তারা। তবে সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি, সেটাই স্পষ্ট করে দিয়েছেন সুনীতা। তবু স্বামীর কিছু গুণের প্রশংসাও করেছেন সাক্ষাৎকারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির