ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫ ০৪:১৯ পিএম

রোনালদোর গোলে জয় আল নাসরের

রোনালদোর গোলে জয় আল নাসরের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের দিকে তরতর করে এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে সৌদি প্রো লিগে করলেন আরও এক গোল। নিওম এসসিকে ১-৩ গোলে হারিয়েছে রোনালদোর আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে ৮ ম্যাচে ৮ জয়ে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে আল নাসর। আন্তর্জাতিক এবং ক্লাব মিলিয়ে এরই মধ্যে ৯৫৩ গোল করে ফেলেছেন সিআর সেভেন।

তাবুকের কিং খালিদ স্পোর্টস সিটিতে নিওম এসসির মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে রোনালদোর দল। ৪৭তম মিনিটে প্রথম গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৬৫তম মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক নিতে আসেন রোনালদো। অনায়াসেই নিওমের জালে জড়িয়ে যায় সেটি। 

আরও পড়ুন

তার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় নিওম। ৫৬তম মিনিটে লুসিয়ানো রদ্রিগেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ৮৪ মিনিটে একটি গোল পরিশোধ করে নিওম। আহমেদ আবদু গোল করেন। ৮৬তম মিনিটে আরেক পর্তুগিজ তারকা হোয়াও ফেলিক্স গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত