ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:১৫ দুপুর

সম্পর্ক নিয়ে খোলামেলা কথা কোয়েল মল্লিকের 

সম্পর্ক নিয়ে খোলামেলা কথা কোয়েল মল্লিকের, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা কোয়েল মল্লিকও। ব্যক্তিগত জীবনে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক আয়োজনে বিয়ে করলেও ভালোবেসে সংসার বাঁধার সিদ্ধান্ত নেন এই যুগল। 

শোবিজ অঙ্গনের তারকারা প্রেম জীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন। তবে কোয়েল মল্লিকের ব্যাপারে ঠিক তেমনটা বলা যায় না। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় নতুন প্রজন্মকে ‘ডেটিং টিপস’ দিয়েছেন কোয়েল। কোয়েল মল্লিক বলেন, সম্পর্ক দু’মিনিটে তৈরি হওয়া নুডলস নয়। এরকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়ালটি থাকে। উদাহরণ টেনে কোয়েল মল্লিক বলেন, তাই জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না, তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়েছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। আমি হয়তো একটু পুরোনোপন্থি। কিন্তু আমি এভাবেই ভালোবাসতে ভালোবাসি।

আরও পড়ুন

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। ২০২০ সালের ৫ মে অর্থাৎ বিয়ের সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে আসে পুত্র কবীর। গত বছরের ১৪ ডিসেম্বর কন্যাসন্তানের মা হন এই অভিনেত্রী।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ