ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:০৬ দুপুর

মহাস্থানগড়ে শাহ সুলতানের মাজার জিয়ারত করলেন শহিদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ

মহাস্থানগড়ে শাহ সুলতানের মাজার জিয়ারত করলেন শহিদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ, ছবি: দৈনিক করতোয়া ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন এবং হযরত শাহ সুলতান মাহমুদ বালখী (রহ.) এর মাজার জিয়ারত করেছেন জুলাই শহিদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ। আজ রোববার (৯ নভেম্বর) তিনি এই কবর জিয়ারত এবং  মহাস্থানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

এর আগে মীর স্নিগ্ধকে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম। এরপর মীর স্নিগ্ধসহ বিএনপি নেতৃবৃন্দ হযরত শাহ সুলতান মাহমুদ বালখীর (রহ.) মাজার জিয়ারত করেন। এসময় দেশ ও জাতির কল্যাণ এবং জিয়া পরিবারের জন্য মোনাজাত করা হয়।  

 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে মৃত ব্যক্তির সাক্ষাৎ প্রসঙ্গে ইসলাম কী বলে?

ফুটবল রাজা ও ক্রিকেট কিংবদন্তির মহামিলন

বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য, উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সৌদি আরবে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা