ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৯:৩৫ সকাল

অবশেষে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন কিউবা মিচেল

অবশেষে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন কিউবা মিচেল,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্প। পাঁচ দিন অনুশীলনের পর ৫ নভেম্বর ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে। আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে ক্যাম্পে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসের কিউবা মিচেল ও ফর্টিসের মোরশেদ আলী।

ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে ছিলেন কিউবা। তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল জুনের উইন্ডো থেকেই। পাসপোর্ট ও অন্য আনুষ্ঠানিকতা না হওয়ায় তাকে ডাকেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিউবা বসুন্ধরা কিংসে আসার পরও সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোতে জাতীয় দলে ডাক পাননি। দল ঘোষণার আগের দিন ক্যাবরেরা বলেছিলেন, কিংসে অনিয়মিত ও বেশি গেম টাইম না পাওয়ায় তাকে দলে নেওয়া হয়নি। এমন বক্তব্যের চার দিন পর আবার তার ডাক পড়ল।

কিংসের কিউবার পাশাপাশি মোরশেদও ডাক পেয়েছেন। মোরশেদ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ছিলেন এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য। দশ দিন পর দুই ফুটবলারের ডাক পাওয়ার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত ইনজুরিতে রয়েছেন। তাদের ইনজুরি রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই কিউবা ও মোরশেদ দলে আসলেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে আসামি ধরতে গিয়ে মাথা ফাটল পুলিশ সদস্যের

হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

২০৫ দিন পর মাঠে ফিরছেন গাভি

নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয়

একাত্তরের এই দিনে কঠোর সামরিক নিরাপত্তায় ঢাকায় আসেন ইয়াহিয়া খান

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল