ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৫ বিকাল

'ধর্মঘটের' ডাক আর্জেন্টাইন ক্লাবগুলোর

'ধর্মঘটের' ডাক আর্জেন্টাইন ক্লাবগুলোর

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের(এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ভ্রমণ নিষেধাজ্ঞার পর দেশটির পেশাদার ফুটবল ক্লাবগুলো একজোট হয়েছে। আদালতের ওই নিষেধাজ্ঞা ‘বিচারিক হয়রানি’ দাবি করে সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচি হিসেবে ধর্মঘটের ডাক দিয়েছেন।

ইউপিএসএনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ থেকে ৮ মার্চ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে পেশাদার ক্লাবগুলো। সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহারের বিষয়ে সাক্ষ্য দিতে তাপিয়াকে আগামী ৫ মার্চ তলব করেছে আদালত। এই প্রেক্ষাপটে পেশাদার ক্লাবগুলোর পক্ষ থেকে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সি এআরসিএর করা অভিযোগের ভিত্তিতে এএফএ সভাপতির বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়। কিন্তু আদালতের এই সিদ্ধান্ত হয়রানিমূলক উল্লেখ করে পেশাদার লিগের নির্বাহী কমিটি সর্বসম্মত সিদ্ধান্তে ৫-৮ মার্চ প্রথম বিভাগসহ সব লিগ ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘এআরসিএ–র দায়ের করা অভিযোগের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত শুক্রবার তাপিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন বিচারক দিয়েগো আরমান্তে এবং একই মামলায় আরও চার কর্মকর্তাকে মার্চের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে মোট ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১৩ মিলিয়ন ডলার) সামাজিক নিরাপত্তা অনুদান পরিশোধ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'ধর্মঘটের' ডাক আর্জেন্টাইন ক্লাবগুলোর

গাছে গাছে ভরপুর আমের মুকুল সুবাসে মাতোয়ারা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল

রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

জামিন পেলেন না হিরো আলম

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতায়

নড়াইলে শপিংব্যাগে মিলল শিশুর মরদেহ