ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫ ০১:১৩ পিএম

আবারও উপস্থাপনায় ফিরছেন তাহসান খান

তাহসান খান

বিনোদন ডেস্কঃ পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আসছে দ্বিতীয় সিজন নিয়ে। প্রথম সিজনের মতো এবারের আসরও উপস্থাপনা করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।
 
মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে বঙ্গ।
 
তারা জানায়, শিগগিরই ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন ২ আসছে।
 
এই ডিসেম্বরেই শুটিং (নির্মাণ কাজ) শুরু হবে। নতুন সিজনে থাকছে আরো বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।
 
 
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগর জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজের নামে আর শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সচিবকে প্রতিমন্ত্রীর ডিও লেটার

ব্রাজিলের ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

রাজশাহীর বাঘায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ায় জামায়াতের গাছের চারা বিতরণ