ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর

আমি অনেক অনেক বেশি এক্সাইটেড : তানজিন তিশা

আমি অনেক অনেক বেশি এক্সাইটেড : তানজিন তিশা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন। নিজেকে তিনি শুধু ছোট পর্দা বা ওটিটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। তিশা বলেন, ‘আমি কখনও বলছি না আমি নাটক করব না বা কখনও বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটকও হয়, যেটা আমি কখনও করিনি, আমি সেটাও করব।’

তিনি জানান, একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য তার এই বিরতি প্রয়োজন ছিল। তার কথায়, ‘আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন ছিল। তাই আমি অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা। আমি তো অনেক দিন কাজ করিনি। সেটা এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি।’ অভিনেত্রী বলেন, ‘একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই।’

আরও পড়ুন

তার কথায়, ‘ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। আর বাকি ডিটেইলস বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ