ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫ ০৫:০১ এএম

বাংলাদেশের নারী ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো

বাংলাদেশের নারী ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা জানিয়েছিলেন। এরই মাঝে গতকাল (সোমবার) বিসিবির সভায় ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এখন এলেও, কেন্দ্রীয় চুক্তির চার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের এই ইনক্রিমেন্ট কার্যকর হবে গত জুলাই থেকে। নতুন বেতন কাঠামোতে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা। ১৫ নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। নতুন বেতন কাঠামো কার্যকর হবে চলতি বছরের জুলাই মাস থেকে। আগামী বছরের জুন পর্যন্ত এই কাঠামো চালু থাকবে।

এর আগে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা করে, যা ৪০ হাজার বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার টাকায়।‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো ৩০ হাজার টাকা–ই রাখা হয়েছে। চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটারের বাইরে থেকে কেউ জাতীয় দলে এলে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। এ ছাড়া জাতীয় দলের অধিনায়ক ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক মাসে বাড়তি পাবেন ২০ হাজার টাকা।নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার– নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন– ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটার একজনই– স্বর্ণা আক্তার।

আরও পড়ুন

‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে– সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশিকে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় পালিয়ে বিয়ে করায় শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ভাই-ভাবি

বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপরাধ চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ৩

মাদক বাংলাদেশের জন্য একটি সর্বগ্রাসী সংকট : বাদশা এমপি

যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সে জাতি সভ্য হয় না : সমাজকল্যাণমন্ত্রী

নওগাঁয় অজ্ঞান করে বৃদ্ধার স্বর্ণালঙ্কার লুট, হাসপাতালে বৃদ্ধার মৃত্যু