ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫ ০২:১৬ পিএম

নারায়ণগঞ্জে জামানতের টাকার দ্বন্দ্বে বাড়িওয়ালার বাড়িতে বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে জামানতের টাকার দ্বন্দ্বে বাড়িওয়ালার বাড়িতে বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার বাড়িতে বোমা নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫–২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসদাইর এলাকার শাহজালাল নামের এক বাড়িওয়ালার দোকান ঘর ভাড়া নিয়েছিলেন হাসিনা বেগম নামের এক নারী। সম্প্রতি তিনি দোকান ছেড়ে দেওয়ার কথা জানালে জামানতের ৭০ হাজার টাকা ফেরত চান। বাড়িওয়ালা ওই টাকা ফেরত দিতে ১০ দিন সময় চান। এ নিয়ে গত ৩১ অক্টোবর দুপুরে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

এরপর গতকাল রোববার (২ নভেম্বর) দুপুরে হাসিনা বেগমের ভাই আলমগীর ও মিঠুর নেতৃত্বে গলাচিপা এলাকা থেকে আসা ১৫–২০ জন ব্যক্তি শাহজালালের বাড়ির সামনে ও বাড়িতে কয়েকটি চকলেট বোমার বিস্ফোরণ ঘটান ও ভাঙচুর চালান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যান।

আরও পড়ুন

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী ফেরদৌসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত চকলেট বোমা উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর বাড়িওয়ালা শাহজালাল ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করে মামলা করেছেন। তবে এঘটনায় কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে তদন্ত শুরু

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ খরচ কমানোর দাবি 

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার