ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫ ০৭:৪৪ এএম

গ্রাহক পর্যায়ে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ 

গ্রাহক পর্যায়ে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ, ছবি: সংগৃহীত।

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে।

আজ সোমবার (৩ নভেম্বর) দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে।

আরও পড়ুন

অর্থাৎ ৫০০ টাকার সংযোগে খরচ ১০০ এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা। টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাবে বলে জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে পলিসির বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দেই প্রেরণা: ফুটবল ইতিহাসে নতুন রূপকথা লিখতে চায় কঙ্গো

জয়পুরহাটের কালাইয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আব্দুলপুর-সান্তাহার-পার্বতীপুর সেকশন নতুন ব্রডগেজ রেলপথ নির্মাণের প্রস্তুতি

মেসিদের রাজত্বে এবার কেপ ভার্দের হুঙ্কার

বগুড়ায় আবারও উত্তপ্ত দিন, একদিনেই বেড়েছে ২ ডিগ্রি

২০ বছরের সংসারের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল