ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:২০ সকাল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আব্দুল আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তিনিও মারা যান।এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪