ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ দুপুর

লাল ডিম না সাদা ডিম, কোনটির পুষ্টিগুণ বেশি?

লাল ডিম ও সাদা ডিম

লাইফস্টাইল ডেস্ক : বাজারে এখন নানা ধরনের ডিম পাওয়া যায়। এক সময় সাদা রঙের ডিম বেশি চললে এখন লালচে বা খয়েরি রঙের ডিমের ব্যবহার বেশি দেকা যায়। তবে কোন ধরনের ডিম বেশি উপকারী তা নিয়ে নানা মতামত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে রকমারি ডিম দেখে ক্রেতাও দ্বিধায় ভোগেন। সাদা না কি লালচে— কোন ডিমটি তা হলে বেশি উপকারী?

আলাদা রং কেন

মজার বিষয়, ডিমের খোসার রং নির্ভর করে মুরগির ওপর, পুষ্টি উপাদানের ওপর নয়। নেপথ্যে রয়েছে মুরগির জিনগত বৈশিষ্ট। সাধারণত যে সমস্ত মুরগির সাদা বা হাল্কা রংয়ের পালক রয়েছে, তারা সাধারণত সাদা ডিম পাড়ে। অন্য দিকে গাঢ় রঙের পালক যুক্ত মুরগির ডিমের খোলসের রং হয় লালচে। তাই ডিমের খোসার রঙের ওপর তার পুষ্টিগুণ নির্ভর করে না।

পুষ্টিগুণে কী পার্থক্য রয়েছে

গবেষণায় দেখা গেছে, একই ওজনের সাদা এবং লালচে ডিমের মধ্যে প্রায় সম পরিমাণ প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। কোনো কোনো ক্ষেত্রে লালচে ডিমের ওজন সাদা ডিমের তুলনায় বেশি হতে পারে। তবে তাতে পুষ্টিগুণে খুব বেশি পার্থক্য থাকে না। যেটুকু পার্থক্য থাকে, তা মূলত মুরগির প্রজাতি, প্রজনন, স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে।

আরও পড়ুন

কোনটি কেনা উচিত

সাদা বা লালচে— উভয় প্রকারের ডিমই কেনা যায়। রংয়ের পরিবর্তে সেই ডিমটি কী ভাবে উৎপন্ন হয়েছে, তা বেশি গুরুত্বপূর্ণ। ডিমটি কোনো রাসায়নিক ছাড়া জৈব পদ্ধতিতে তৈরি হয়েছে কি না বা ডিমটি টাটকা কি না, কেনার সময়ে তা দেখে নেওয়া উচিত।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত