ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ দুপুর

বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের ছুরিকাতে যুবক আহত

বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের ছুরিকাতে যুবক আহত। প্রতীকী ছবি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে সানজিদুর শাকিল (২১) নামে এক যুবককে পূর্বশত্রুতার জের ধরে গতকাল শুক্রবার বিকেলে দুর্গাহাটা পাবলিক মাঠে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। স্থানীয়রা শাকিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন।

জানা যায়, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের নিজ দুর্গাহাটা গ্রামের রবিউলের ছেলে সানজিদুর শাকিল দুর্গাহাটা পাবলিক মাঠে ফুটবল খেলা দেখছিল। খেলা শেষে বিকেলে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা শাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬