ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৫, ০৪:১১ দুপুর

বগুড়ার শিবগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা

বগুড়ার শিবগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা। প্রতীকী ছবি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার ১২দিনেও অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামি গ্রেফতার করতে পারেনি। মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী স্কুলে যাতয়াতের পথে একই গ্রামের মৃত সামাদের ছেলে আবু তাহের (২৫) তাকে প্রায় প্রেম ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।

এক পর্যায়ে গত ১৮ অক্টোবর ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়। সকাল সোয়া ৯টার দিকে স্থানীয় কাঁচারাস্তা মোড় নামক স্থানে পৌঁছিলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আবু তাহের ও তার সহযোগীরা ওই কিশোরীকে জোর করে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। স্কুলছাত্রীটির মা বাদি হয়ে থানায় মামলা করেন। আসামি করা হয় আবু তাহেরসহ ৯ জনকে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, ভিকটিমকে উদ্ধারসহ আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা বাড়াইনি: অর্থমন্ত্রী

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

রেলমন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক

হবিগঞ্জে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, গ্রেপ্তার ১