ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৫, ১১:২০ দুপুর

যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান 

যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান, ছবি: সংগৃহীত।

যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।
 
মুজিবুর রহমান বলেন, ‘বিগত সরকারগুলোর আমলে দেশের জনগণ পরিপূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামায়াত-শিবির জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করে। এই ধারা অব্যাহত রাখতে জনবান্ধন নেতৃত্ব তৈরি করে যাচ্ছে।’
 
মানুষের মতো দেশেরও চিকিৎসা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন দেশের নানা অঙ্গ প্রতিষ্ঠান রোগে শোকে ভুগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামি দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোটযুদ্ধে নামবে।’

জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই দাবি করে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালোটাকা-পেশীশক্তির দৌরাত্ম্য কমে যাবে। ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।’ গণভোট ও জাতীয় নির্বাচন একইদিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বলেও মন্তব্য করেন মুজিবুর রহমান।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের ধাওয়া

১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার : তারেক রহমান

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এক্স আইডি’র হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির

তারেক রহমান একেবারেই জিয়ার মতো হয়ে উঠেছেন : মির্জা ফখরুল