ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৫, ০৪:৩০ সকাল

মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন

মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার বহুতল আইকনিক ভবন পেট্রোনাস টাওয়ার ৩-এ আগুন ছড়িয়ে পড়েছে। রাজধানী কুয়ালালামপুরের অবস্থিত ভবনটিতে স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা বেরনামা এ খবর জানিয়েছে।

কুয়ালালামপুর দমকল বিভাগের পরিচালক হাসান আসআরী অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।বেরনামার সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ : ডিবি প্রধান

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

মোহাম্মদপুরে দেশি পিস্তলসহ গ্রেপ্তার দাগি রুবেল

জাতির মাথার উপরে এখানো ফ্যাসিবাদের কালো ছায়া

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির