ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:৩৫ বিকাল

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। আমরা রমজান মাসের আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই।’ এ লক্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ইসি আনোয়ারুল বলেন, 'নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। আমরা রমজান মাসের আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই।' 

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, 'জাতীয় নির্বাচনের আগে না পরে গণভোট অনুষ্ঠিত হবে, তা নিয়ে নির্বাচন কমিশন এখনো আলোচনা করেনি। এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। চূড়ান্ত হওয়ার পরে সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করা হবে।'

আরও পড়ুন

পিআর পদ্ধতির বিষয়ে তিনি বলেন, 'এটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।'

আনোয়ারুল ইসলাম আরও বলেন, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে। নভেম্বর মাসে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হবে এবং কারাবন্দী ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের ধাওয়া

১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার : তারেক রহমান

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এক্স আইডি’র হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির

তারেক রহমান একেবারেই জিয়ার মতো হয়ে উঠেছেন : মির্জা ফখরুল