ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ০১:১৭ দুপুর

লিবিয়া থেকে দেশে ফিরল আরো ৩১০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরল আরো ৩১০ বাংলাদেশি

অবৈধভাবে অবস্থান করা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়ার সরকারের সহায়তায় দেশে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই প্রত্যাবাসিতদের মধ্যে কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার হয়ে উদ্ধার হওয়ার পর দেশে ফিরেছেন। তবে, ফিরে আসাদের বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন।

আরও পড়ুন

দূতাবাস জানিয়েছে, চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহর থেকে ২১১ জন ও ত্রিপলি থেকে ৯৯ জন অভিবাসী দেশে ফিরেন। এ নিয়ে একই প্রক্রিয়ায় চলতি মাসে মোট তিনটি ফ্লাইটে ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গত দুই বছরে দেশটি থেকে ৭ হাজারের বেশি বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন এবং দূতাবাস তাদেরও দ্রুত দেশে পাঠাতে কাজ করছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া বাজারের সড়ক বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিমানী গৃহবধূর আত্মহত্যা

সিরাজগঞ্জে চাহিদা মত ডিজেল না পাওয়ায় ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে : মির্জা ফখরুল

‘চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ তরুণ নিহত

রংপুরে চিড়িয়াখানা ও জমিদারবাড়িসহ বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়