ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ১২:০৮ দুপুর

ওমরা ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

ওমরা ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

সৌদি আরবে গরমকাল শেষ হয়ে শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে ওমরা যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্তে ওমরা ভিসার মেয়াদ কমিয়ে এক মাস করেছে। এর ফলে আরও বেশি মানুষ সৌদি আরবে এসে ওমরা পালনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে আল-আরাবিয়া শুক্রবার (৩১ অক্টোবর) জানায়, নতুন নিয়ম অনুযায়ী, ওমরা ভিসার মেয়াদ এখন তিন মাস থেকে এক মাসে সীমাবদ্ধ করা হয়েছে। ভিসা ইস্যু হওয়ার দিন থেকেই শুরু হবে এক মাসের মেয়াদ।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, গত জুনের শুরু থেকে এখন পর্যন্ত দেশটি ৪০ লাখ বিদেশিকে ওমরা ভিসা প্রদান করেছে, যা মাত্র পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ভিসা ইস্যুর রেকর্ড।

আগামী সপ্তাহ থেকেই নতুন নিয়মটি কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, যদি ভিসাপ্রাপ্ত ব্যক্তি ৩০ দিনের মধ্যে সৌদিতে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা বাতিল হয়ে যাবে। তবে, কেউ যদি সৌদিতে প্রবেশ করেন, তাকে অবশ্যই ৩০ দিনের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে এমন নয়। শুধু তার ওমরা পালন করার সুযোগ থাকবে না, তবে ভিসার মেয়াদ অনুযায়ী তিনি সৌদিতে অবস্থান করতে পারবেন।

আরও পড়ুন

সৌদি আরবের ওমরা ও ভ্রমণ কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফার বলেছেন, শীতকালে সাধারণত বেশি মানুষ ওমরা পালন করতে সৌদি আসেন। কাবায় অতিরিক্ত ভিড় এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সবাই সুবিধা পায়।

এদিকে, বেশিরভাগ ওমরা যাত্রী মক্কায় ওমরা শেষ করার পর মদিনায় গিয়ে মুহাম্মদ (স.)-এর কবর জিয়ারত করেন।

নতুন নিয়মে আরও বেশি মানুষ ওমরা করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮