ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৫, ০৪:২৯ সকাল

চট্টগ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত

চট্টগ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত , ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে মো. সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ৮ জন।  সোমবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা গিণমাধ্যমে জানান, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। গতরাতে একটি ব্যানার সরানো নিয়ে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ। আহত হন আরও ৮ জন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী