ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৫, ০৯:২৩ রাত

৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার

৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আগামীকাল (২৭ অক্টোবর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল।

রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের সব জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

 

বিবৃতিতে পরওয়ার বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের পাঁচ গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

আট দলের দাবিগুলো হলো-

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাবির নারী শিক্ষার্থীরা 

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির অভিযান

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না: নাসীরুদ্দিন পাটওয়ারী

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারী-শিশুসহ ৩৩ বাংলাদেশি