ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৫, ০২:৪৩ দুপুর

মেসির হাতে এমএলএস’র গোল্ডেন বুট

মেসির হাতে এমএলএস’র গোল্ডেন বুট, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ন্যাশভিলে এসসি’র বিপক্ষে মাঠে নামার আগেই এমএলএস লিগে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট পুরস্কার হাতে তুলে নিলেন লিওনেল মেসি। চেজ স্টেডিয়ামে তার আগে গোল্ডেন বুট তুলে দেন এমএলএস কমিশনার ডন গারবার। ইন্টার মিয়ামির জার্সিতে ২৮ ম্যাচে ২৯ গোল করে তিনি প্রথমবারের মতো এই পুরস্কার জয় করেন।

মেসির হাতে গোল্ডেন বুট তুলে দিতে পেরে বেশ উচ্ছ্বসিত ডন গারবার। তিনি বলেন, আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে লিও এই ক্লাব, এই শহর ও এই লিগের জন্য এতটা প্রভাব ফেলবে। তিনি পুরো এমএলএস-এর গতিপথই বদলে দিয়েছেন।’ গোল্ডেন বুট পুরস্কার হাতে নেয়ার একদিন আগেই ইন্টার মিয়ামি ঘোষণা করে, মেসি তিন বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যার ফলে মিয়ামিতে ২০২৮ সাল পর্যন্ত মিয়ামিতে থাকবেন তিনি। এর ফলে তিনি চল্লিশের কোঠায় পৌঁছেও মিযামির হয়ে খেলবেন।‘

গারবার বলেন, মেসি এমন এক খেলোয়াড়, যিনি ফুটবলকে ভিন্নভাবে ভাবেন। জেতার প্রতি তার যে তীব্র আকাঙ্ক্ষা— সেটাই তাকে সর্বকালের সেরা করেছে।

২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি দলের ভাগ্য ঘুরিয়ে দেন। তার নেতৃত্বে ক্লাবটি ২০২৩ সালের লিগস কাপ জয় করে। এরপর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে। ব্যক্তিগতভাবে তিনি ২০২৪ সালের এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) পুরস্কার জয় করেন এবং ২০২৫ সালের সংস্করণেরও অন্যতম ফেভারিট। যদি তিনি আবার জয় করেন, তবে এমএলএস ইতিহাসে টানা দুইবার এমভিপি জয়ী প্রথম খেলোয়াড় হবেন তিনি। মেসির আগমনের পর ইন্টার মিয়ামির মূল্য প্রায় দ্বিগুণ হয়ে এখন দাঁড়িয়েছে প্রায় ১.২ বিলিয়ন ডলার। এমএলএস-এর টিকিট বিক্রি ও জার্সি বিক্রিতেও রেকর্ড গড়েছে।

আরও পড়ুন

গারবার হাস্যরসে বলেন, তিনি আসলে ‘ইউনিকর্ন অব ইউনিকর্নস’। তার চিন্তা, মনোযোগ ও জয়ের ইচ্ছাই তাকে সর্বকালের সেরা বানিয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য