ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৫, ০৮:১১ রাত

নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের কাজে ফিরে যাবেন : ধর্ম উপদেষ্টা

নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের কাজে ফিরে যাবেন : ধর্ম উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত না হওয়ার দাবি করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি।’

আজ শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেবো না। এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের কাজে ফিরে যাবেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য কাজ করছেন বলে জানান। আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায়, যোগ করেন তিনি।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া ৪৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের ধাওয়া

১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার : তারেক রহমান

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এক্স আইডি’র হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির

তারেক রহমান একেবারেই জিয়ার মতো হয়ে উঠেছেন : মির্জা ফখরুল