ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৫, ০৩:২৬ দুপুর

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ি ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবরা স্টেশন থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ছাড়ার পরই এ ঘটনা ঘটে।

নিহত শাকিল আহমেদ ফয়সাল সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। তিনি এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

আরও পড়ুন

গোবরা রেলস্টেশন ম্যানেজার রত্না বেদ্য জানান, সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

ইরান থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদে‌শি