ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৫, ০৩:১৭ দুপুর

টেকনাফের পাহাড়ে জিম্মি করে রাখা নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

টেকনাফের পাহাড়ে জিম্মি করে রাখা নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পিরিচভাঙাক পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

 

কোস্টগার্ড জানিয়েছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা নৌপথে মালয়েশিয়া পাচারের জন্য লোকজনকে বাহারছড়া পিরিচভাঙা পাহাড়ে এনে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবিসহ শারীরিক নির্যাতন চালায়। কোস্টগার্ড বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ৪৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করে।

আরও পড়ুন

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা জানান, মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। 

এ ঘটনায় স্থানীয় এলাকায় স্বস্তির পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে, এ ধরনের মানব পাচার ও অপহরণ প্রতিরোধে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

মন খারাপ নিয়ে ঈদ উদযাপন জয়া আহসানের!