ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:১৬ দুপুর

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩, ছবি: সংগৃহীত।

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি। জানা গেছে, কিরইয়ানদঙ্গ শহরের কাছে ওভারটেক করার কারণে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানেই হতাহতের ঘটনা ঘটে। তবে একসঙ্গে ৬৩ জনের মৃত্যুর ঘটনা কিছুটা অস্বাভাবিক।

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

দেশটির পুলিশ সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার সময় কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে ভুলবশত নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে তিনতলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

গঙ্গাচড়ায় পাঁচ দিনেও মিলেনি পেট্রোল- অকটেন, চালকদের ক্ষোভ

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

সুনামগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২০

ইরানের তাবরিজে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৬

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক