ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০২ দুপুর

জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত

জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত, ছবি: সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময়ে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে জাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি সাংবাদিককে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের স্বজন সূত্রে জানা যায়, জাহিদ মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। তার বাসা জেনেভা ক্যাম্পে। রাতে বন্ধুদের সঙ্গে রাস্তায় বের হন। এ সময় দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যান। তখন তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হলে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ট্রমা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা