ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:৫৫ বিকাল

রংপুরের তারাগঞ্জে বাসচাপায় অটোচালক নিহত

রংপুরের তারাগঞ্জে বাসচাপায় অটোচালক নিহত। প্রতীকী ছবি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে বাসের চাপায় মোতালেব হোসেন নামের একজন অটোচালক নিহত হয়েছেন। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আটোচালক নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার উল্টর বাজার বাহাগিলী মুন্সিপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৬ টায় আটোচালক মোতালেব হোসেন ঢাকা থেকে আসা যাত্রী তোলার অপেক্ষায় অটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন ইকরচালি বাজারে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মুরাদ এন্টারপ্রাইজ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে অটোচালক মোতালেব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও বাসটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এছাড়া নিহতের মোতালেবের লাশ পরিবারের কাছে হস্তাস্তরের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪