ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৫, ০৮:২৪ রাত

৭ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

৭ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

এখনো জয়ের জন্য তাদের প্রয়োজন ৮০ রান, হাতে রয়েছে ১৫ ওভার ও মাত্র ৩ উইকেট।

বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে অসহায় ক্যারিবীয় ব্যাটাররা। রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। তানভির ইসলাম নিয়েছেন ২ উইকেট, নাসুম আহমেদ পেয়েছেন একটি। বিশেষ করে তানভির ইসলামের ঘূর্ণিতে ধস নামে উইন্ডিজ ব্যাটিং লাইনআপে। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শেরফেন রাদারফোর্ড (৭)।

আরও পড়ুন

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে কিছুটা স্থিরতা আনতে চেষ্টা করছেন অধিনায়ক শাই হোপ ও অলরাউন্ডার গুদাকেশ মতি। কিন্তু রিশাদের কারণে সেটা আর হয়ে ওঠেনি। বোল্ড হয়ে মতি ফেরেন ১৫ রানে। এরপর আটে নামা রস্টন চেজও টিকতে পারেননি বেশিক্ষণ। নাসুমের শিকার হয়ে ফেরেন ৫ রানে।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২১৩ রান তোলে। এরপর বোলারদের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে স্বাগতিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি