ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৫, ১০:২৭ দুপুর

আইটেম নাচ নিয়ে তামান্নাকে রাখি সাওয়ান্তের কটাক্ষ

আইটেম নাচ নিয়ে তামান্নাকে রাখি সাওয়ান্তের কটাক্ষ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচে আবারও মেতেছে দর্শক। ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিনেমার ‘গফুর’ গানটির সঙ্গে তামান্নার নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেরই দাবি, এবার যেন ‘আইটেম ডান্স কুইন’র মুকুটটা তার মাথায়ই বসতে যাচ্ছে। কিন্তু তামান্নার নাচ নিয়ে কটাক্ষ করলেন একসময়ের ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বলিউডের বিতর্কিত এই অভিনেত্রীর অভিযোগ, এখনকার নায়িকারাই ‘আইটেম’ গানে নাচছেন, ফলে তাদের কারণে আসল আইটেম ডান্সের আবেদন হারিয়ে যাচ্ছে। রাখির ভাষায়, ‘আমাদের সময়ে আইটেম গানের মধ্যে ছিল এক অন্যরকম মাদকতা। এখনকার নাচে সেই আবেগ, সেই জাদু নেই। এরা (তামান্না ও অন্যান্য নায়িকা) আমাদের দেখে দেখে নাচ শিখেছে। নায়িকা হওয়ার সময় পেরিয়ে গেলে এখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ করছে। ওদের লজ্জা হওয়া উচিত!’ তিনি আরও বলেন, ‘আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এবার আমি নায়িকা হব।’ 

আরও পড়ুন

তামান্না ভাটিয়া এর আগে ‘আজ কি রাত’ এবং ‘কাবালা’ গানে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার সর্বশেষ ‘গফুর’ গানটি বলিউডজুড়ে নতুন উন্মাদনা ছড়িয়েছে। তবে এই নাচের মাধ্যমেই বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী। রাখির অভিযোগের জবাবে তামান্না এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভক্তরা বলছেন, ‘আইটেম ডান্স’-এর সংজ্ঞা বদলে দিয়েছেন তামান্না-তিনি গ্ল্যামারের পাশাপাশি আত্মবিশ্বাস, সাহস আর নিজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকদের নিয়ে বাস খাদে, আহত ২০

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী