ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৫, ০৭:২৭ সকাল

ধেয়ে আসছে আরও শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

ধেয়ে আসছে আরও শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’, ছবি: সংগৃহীত।

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এতে দেশের প্রায় সব এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। আজ সোমবার (২০ অক্টোবর) বিডব্লিউওটি এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানিয়েছে, ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টির আশঙ্কা আছে। বিডব্লিউওটি বলছে, আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয় ও শক্তিশালী বৃষ্টিবলয়, যা দেশের অনেক এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এটি আগামী ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে পারে।

আরও পড়ুন

এদিকে সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী