ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:৫৭ দুপুর

৩০ শহরে শাহরুখ চলচ্চিত্র উৎসব

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : আগামী ২ নভেম্বর শাহরুখ খান তার ৬০ তম জন্মদিন উদযাপন করবেন। তবে বলিউড বাদশার জন্মদিনে আগাম উপহার হিসেবে আগামী ৩১ অক্টোবর থেকেই ভারত জুড়ে চলবে শাহরুখ ম্যানিয়া।

শুরু হবে কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল। কারণ শাহরুখের জীবনটাই তো একটা সিনেমার মতো। সিনেমাতেই তার বেঁচে থাকা। তাই আগামী মাসে অর্থাৎ ২ নভেম্বর তার ষাটতম জন্মদিনকে বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স।

এছাড়া আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের মোট ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট সব ছবি। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তার পুরানো ছবিগুলিও দেখার সুযোগ পাবে। এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো।

আরও পড়ুন

এছাড়া চলতি বছরটা কাজের দিক থেকে বেশ ভালো যাচ্ছে শাহরুখের। একের পর এক প্রাপ্তি আসছে তার জীবনে। তার মধ্যে অন্যতম তার ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার পাওয়া। এমনকি সন্তানের সাফল্যও চাক্ষুষ করেছেন তিনি। অন্যদিকে মেয়ে সুহানা খানও অভিনয় করছেন তার নতুন ছবি ‘কিং’এ। এই সবকিছুর সঙ্গেই তার এবারের জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে চলচ্চিত্রময়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত