ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৫, ১০:৫১ দুপুর

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ বিজ্ঞানীর তথ্য ফাঁস

‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ বিজ্ঞানীর তথ্য ফাঁস, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের শীর্ষ সামরিক বিজ্ঞানীদের তথ্য ফাঁস করেছে একটি হ্যাকার গ্রুপ। ‘হান্দালা’ নামে পরিচিত হ্যাকার গ্রুপটি প্রথমবারের মতো ১৭ জন ইসরায়েলি সামরিক বিজ্ঞানীর পরিচয় এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে।

রোববার (১৯ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হান্দালা আজ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে একে অভূতপূর্ব প্রকাশ বলে অভিহিত করেছে। বিবৃতিতে হ্যাকার গ্রুপটি বলেছে, ‘আজ প্রথমবারের মতো আমরা ১৭ জন ঊর্ধ্বতন সামরিক বিজ্ঞানীর অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য প্রকাশ করছি, যারা ইহুদিবাদী শাসনব্যবস্থার মূল হোতা। তারা ধ্বংসের স্থপতি। এছাড়া অসংখ্য যুদ্ধে অগণিত নিরপরাধ বেসামরিক নাগরিকের ওপর ভয়, যন্ত্রণা ও মৃত্যু ডেকে এনেছে এমন অস্ত্রের পেছনের মূল পরিকল্পনাকারী ছিলেন এই ১৭ বিজ্ঞানী বলেও বিবৃতিতে উল্লেখ করেছে হান্দালা।’

আরও পড়ুন

মেহেরের প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত কোনো সরকারি কর্তৃপক্ষ এই দাবির প্রেক্ষিতে মন্তব্য করেনি এবং ফাঁস হওয়া নথিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করাও হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা