ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৫, ০১:২১ দুপুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজার থেকে বিসিক বাসষ্ট্যান্ড রোড সংলগ্ন আধুনিক পৌর শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মিল্কভিটার পরিচালক ও বিএনপি নেতা জাকির হোসেন, নির্বাহী প্রকোশলী হারুন অর-রশিদ, প্রেসক্লাবের সাদারণ সম্পাদক আলামিন হোসেন, রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকার, বিএনপি নেতা রোসনাই আলী, জামায়াত নেতা মহি উদ্দিন মহির, ঠিকাদার মোস্তাফিজুর রহমান নয়ন, সাবেক ছাত্রদল নেতা আবু আল মঈন খান রিংকু প্রমুখ।

আরও পড়ুন

ভিত্তি প্রস্তর স্থাপন কালে ইউএনও বলেন, এই পার্ক অত্যাধুনিক পার্ক এখানে শিশুদের নানান ধরনের খেলা থাকবে। ৭১ শতাংশ জায়গার উপর এটি নির্মিত হবে। এই প্রথম পৌর শিশু পার্কেও ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ায় শাহজাদপুরে বিভিন্ন মহলে চলে আনন্দের বন্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল

ঈদের দিনেও একাধিক বিস্ফোরণে কাঁপলো তেহরান

অন্যবারের চেয়ে এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে: আইনমন্ত্রী

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেক’

রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত