ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৫, ১২:০৫ দুপুর

যুদ্ধবিরতির পরও ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল

ছবি : সংগৃহীত,যুদ্ধবিরতির পরও ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নানান অজুহাতে এসব হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে হামাস। সর্বশেষ একই পরিবারের ১১ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা সিটির জাইতুন এলাকায় একটি গাড়িতে হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েল বাহিনীর অভিযোগ, ওই পরিবার বহনকারীদের গাড়িটি তথাকথিক ‌হলুদ রেখা অতিক্রম করেছিল। এই হামলাসহ যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ২৮ জনকে হত্যা করল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে হামাস। তারা বলছে, ইসরায়েলকে আক্রমণ বন্ধ করে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে।

এদিকে হামাস জানিয়েছে, তারা আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ রেডক্রসের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, মৃত ২৮ ইসরালি জিম্মির মরদেহ হস্তান্তর করতে রাজি হয়েছিল হামাস। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের উদ্যোগে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ আলোচনার পর গাজায় গত ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৭ হাজার ৯৬৭ জন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ১৭৯ জনেরও বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

মোহাম্মদপুরে দেশি পিস্তলসহ গ্রেপ্তার দাগি রুবেল

জাতির মাথার উপরে এখানো ফ্যাসিবাদের কালো ছায়া

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী: মুক্তিযোদ্ধা মন্ত্রী