ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ দুপুর

পরিত্যক্ত দোকান থেকে মরদেহ উদ্ধার

পরিত্যক্ত দোকান থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত একটি দোকানঘর থেকে মো. বশির (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার পাগলা মুন্সিখোলা এলাকার একটি বন্ধ দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত বশির ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবার দাবি করছে, বশিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যার কোনো আলামত মেলেনি। নিহত বশির মাদকাসক্ত ছিল বলে তার পরিবার পুলিশকে নিশ্চিত করেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মোঃ হাসিনুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে দশটার দিকে নিহত বশির পরিত্যক্ত ঐ দোকান থেকে একটি রড হাতে নিয়ে বের হয়। পরবর্তীতে আবার ঐ দোকানে প্রবেশ করে। তারপর আর বের হয়নি। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, ঘটনাস্থলের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজেও একই দৃশ্য দেখা যায়। নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘতের চিন্থ নেই। তবে নাক দিয়ে রক্ত বের হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

মন খারাপ নিয়ে ঈদ উদযাপন জয়া আহসানের!