ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৫ ১০:১৫ এএম

কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

৭২ মিনিটে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মাতেও সিলভেত্তি। যুবাদের এই বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সবশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেবার সার্জিও আগুয়েরোরা শিরোপা উপহার দিয়েছিলেন সমর্থকদের। এরপর আর এ টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারেনি আলবেসিলেস্তরা।

আরও পড়ুন

তবে চলমান টুর্নামেন্টে দারুণ খেলছে মেসিদের উত্তরসূরিরা। গ্রুপপর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারায় তারা। আগামী রোববার (১৯ নভেম্বর) মরক্কোর বিপক্ষে ফাইনালে খেলবে আর্জেন্টিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত