ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ১২:৩২ দুপুর

৪ মামলায় সাবেক এমপি কবিরুল হক মুক্তি কারাগারে

৪ মামলায় সাবেক এমপি কবিরুল হক মুক্তি কারাগারে

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তিকে প্রথমে কালিয়া থানার দুটি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর নড়াগাতী থানার আরও দুটি নাশকতা মামলায় মুক্তিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে নেওয়া হয়। এ আদালতের বিচারক মারুফ হাসানও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)  অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

আরও পড়ুন

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় করা মামলায় গ্রেপ্তারের পর গত ২৫ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়াও সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের

রামগঞ্জে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে জাপান গেলেন ড. ইউনূস