ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ১১:০৭ দুপুর

‘দূরত্ব আজ কোনো বাধাই নয়’ 

‘দূরত্ব আজ কোনো বাধাই নয়’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ১১ অক্টোবর ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার জন্য এক ভিন্ন মাত্রা এনেছে। সশরীরে উপস্থিত না থেকেও দেশের নানা প্রান্তের ভক্তদের সম্মিলিতভাবে ভার্চুয়াল উদযাপনের মাধ্যমে যে উষ্ণতা দেখিয়েছেন, তাতে মুগ্ধ ও আপ্লুত হয়েছেন এই নায়িকা।

নিজের এই বিশেষ দিনের অনুভূতি জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি অকপটে স্বীকার করেছেন, তার ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা যার যার অবস্থানে কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো তার সঙ্গে ভাগ করে নিয়েছেন। অপু বিশ্বাস তার পোস্টে লেখেন, ‘অবিশ্বাস্য এক ভালোবাসা! ১১ অক্টোবর আমার জন্মদিনে সশরীরে না এসেও আপনারা যে উষ্ণতা দেখালেন, তা সত্যিই বিরল। আমার সকল ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা দেশের নানা প্রান্তে থেকে আপনারা যার যার জায়গায় কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো আমার সাথে ভাগ করে নিয়েছেন।’

আরও পড়ুন

তার কথায়, ‘দূরত্ব আজ কোনো বাধাই নয়! আপনাদের এই সম্মিলিত ভার্চুয়াল উদযাপন প্রমাণ করে, আমাদের বন্ধন কতটা দৃঢ়। আপনাদের পাঠানো সেই সব ছবিগুলোই আজ আমার কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।’ শেষে লিখেছেন, ‘আপনাদের এই আন্তরিকতাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানানোর জন্য প্রতিটা মানুষকে জানাই গভীরতম কৃতজ্ঞতা। এই ভালোবাসা এভাবেই অটুট থাকুক। অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা রইল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২