ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫ ০৮:৪৫ এএম

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। অবরোধকারীর ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।এর আগে, যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে নেমে অবরোধ করেন। তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।

আরও পড়ুন

অবরোধকারীরা জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করে। এছাড়া, নতুন ম্যাপও দেওয়া হয় সাইটে। কোনোভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না। ঢাকা বিভাগেই রাখতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূস কখনই আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়ার গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক আরোপ করছে চীন