ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:২৩ দুপুর

বিভাগীয় পর্যায়ে বিসিবি অফিস চালুর ঘোষণা বুলবুলের

আমিনুল ইসলাম বুলবুল।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে নেমে পড়েছেন তিনি। 

বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েই এখন কাজ করতে চান বুলবুল। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। একটা টিম তখনই ভালো খেলে, যখন অর্গানাইজিং টিমটা ভালো থাকে।’

আরও পড়ুন

এদিকে দেশের বিভাগীয় পর্যায়ে বিসিবির আঞ্চলিক অফিস চালু করার ঘোষণাও দেন তিনি। বুলবুল বলেন, ‘রাজশাহী ও রংপুর মিলে একটা বিভাগ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। এই ৬ টা বিভাগ নিয়ে আমরা কাজ করছি। এই ৬ টা বিভাগে ৬ টা ছোট বিসিবির অফিস থাকবে।

এসব আঞ্চলিক অফিসের কাজ কি হবে তা জানিয়ে বুলবুল বলেন, ‘তার কাজ হবে জেলার কোচ যারা আছে তাদের মনিটর করা, তাদের কাজ ফলো করা, ইভেন্ট চালানো। এগুলো যখন চালু হবে তখন দেশব্যাপী ক্রিকেট চালু হয়ে যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল