ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৫, ০৩:২১ দুপুর

আড়াইহাজারে বিশেষ অভিযানে ৫০ হাজার মিটার জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

আড়াইহাজারে বিশেষ অভিযানে ৫০ হাজার মিটার জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে উপজেলার মেঘনা নদীতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার হওয়া ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

অভিযানে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২