ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:১৪ দুপুর

কুষ্টিয়ায় যুবককে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, গ্রেফতার ২

কুষ্টিয়ায় যুবককে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, গ্রেফতার ২

কুষ্টিয়ার কুমারখালীতে মো. রাফি (১৮) নামের এক যুবককে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবির মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।

আসামিরা হলেন, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ।

পুলিশ জানায়, খুলনার ৪ নম্বর ঘাট এলাকার রাশেদুল ইসলামের ছেলে মো. রাফি সম্প্রতি ফকির লালন শাহের আখড়াবাড়িসহ কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে এসেছিলেন। ঘুরাঘুরি একপর্যায়ে ৩০ সেপ্টেম্বর কুমারখালীর দুর্গাপুর এলাকা থেকে স্থানীয় রাব্বি তার লোকজন নিয়ে রাফিকে আটক করে। পরে কুমারখালী কলেজ মোড় এলাকায় একটি ভাড়া দোকানঘরে তাকে চারদিন আটকে রেখে পরিবারের কাছে প্রায় তিন লাখ টাকা চাঁদা দাবি করে।

টাকা না দিলে গত শনিবার দুপুরে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার সময় সদকী বাজারের লোকজন বিষয়টি টের পাই এবং রাফি, রাব্বি ও রাজুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুন

এ ঘটনায় ওইদিন রাত ১২টার পরে রাফি বাদী হয়ে রাব্বিকে প্রধান আসামি করে ৯ জনের নামে বেআইনিভাবে আটক ও চাঁদাবাজি আইনে মামলা করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে রাব্বি ও রাজুকে রোববার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বাদী মো. রাফি পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খুলনা থেকে কুমারখালী ঘুরতে এসেছিল রাফি। তাকে স্থানীয় কয়েকজন একটি কক্ষে আটকে রেখে পরিবারকে ফোন দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার জনতা আটকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় থানায় ৯ জনের নামে মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি