ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৫, ১১:০৩ দুপুর

ঝিনাইদহে মদপানে তরুণীর মৃত্যু

ঝিনাইদহে মদপানে তরুণীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে অতিরিক্ত মদপানে নন্দিনী রানী সরকার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৫ অক্টোবর) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নন্দিনী রানী মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। সে দুর্গাপূজা উপলক্ষে সপ্তমীর দিনে তার নানার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে বেড়াতে এসেছিল।

নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ২৯ সেপ্টেম্বর নন্দিনী তাদের বাড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে। দশমীর দিন বান্ধবীদের সঙ্গে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয় এবং মদ্যপান করে বাড়িতে ফেরে।

আরও পড়ুন

তিনি আরও জানান, ওইদিন রাতে নন্দিনী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ্যবোধ করলে ডাক্তার তাকে ছাড়পত্র দেন। পরবর্তীতে সে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রোববার ভোরে মারা যায় নন্দিনী।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে মদ বিক্রেতাকে আটকের কাজ শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

কুয়েতের বিমানঘাঁটিতে ইরানের হামলায় আহত ৫ মার্কিনি

‘ইরানে থাকা উচিত হয়নি’: ট্রাম্প

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি

দেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি নির্মূল করবে সরকার

মমতার দাবি: অভিষেককে হত্যার চেষ্টা হয়েছিল