ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ দুপুর

ফুলবাড়িয়ায় শিয়ালের কামড়ে আহত ১০

ফুলবাড়িয়ায় শিয়ালের কামড়ে আহত ১০

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রামে শিয়ালের কামড়ে ইউপি সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আজ শনিবার (৪ অক্টোবর) সকালে রাধাকানাই ইউনিয়নের পালাশতলী, জলপাইতলা ও রইল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন  ইউপি সদস্য হযরত আলী (৫০), রফিকুল ইসলাম (৪০), জালাল উদ্দিন (৬০), শুভ (১৫), সাজেদা (৩২), রাইসুল ইসলাম (২৬), হাতেম আলী (৬০), আলম ফরাজী (৫০), ইউসুফ আলী (৪০), হাছেন আলী (৪৮)। শিয়ালের কামড়ে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষের মধ্যে শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

আহত রফিকুল ইসলাম বলেন, সকালে কাজের উদ্দেশেবাড়ি থেকে বের হওয়ায় সময় হঠাৎ আঁখ ক্ষেত থেকে একটা শিয়াল দৌড়ে এসে আমাকে কামড় দেয়।

রাধাকানাই ইউপি ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হযরত আলী বলেন, সকালে আখক্ষেত পেঁচানোর সময় হঠাৎ করে একটি শেয়াল এসে আমার হাঁটুর নিচে কামড় দিয়ে চলে যায়। শিয়ালে কামড়ে আহত প্রায় সবাই ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ জেলায় ঈদের জামাতের সময়সূচি

আমি বিশ্বকাপে যেতে চাই: নেইমার

ইসরায়েলকে শাস্তি দিল ফিফা