ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:৩১ দুপুর

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাহিদা বেগমকে (২৩) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রেজাউল করিমকে (৩৫) আটক করছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক রেজাউল করিম ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে সাহিদা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয় রেজাউল করিমের। একপর্যায়ে রেজাউল ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই নিহত হন সাহিদা। এ ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রেজাউলকে আটক করে থানায় নিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আম শ্রমিকের মৃত্যু 

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. মো. ইস্রাফীল শাহীন

পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

বগুড়ার শেরপুরে ঝড়ে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি