ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৫, ০৩:৫২ দুপুর

বগুড়ার ধুনটের সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন

বগুড়ার ধুনটের সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে নজরুল ইসলামের সুস্বাদু সন্দেশ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করেছে উপজেলা নির্বাহী অফিসার।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদফতরের মহাপরিচালক বরাবর এ আবেদন করা হয়। এ ছাড়া এই আবেদনের অনুলিপি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।

গোসাইবাড়ি বাজারে তৈরি করা সন্দেশ অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় মিষ্টি। স্থানীয়ভাবে এটি শুধু সন্দেশ নামেই নয় বরং এর বিশেষ স্বাদ ও গুণগত মানের জন্যও বিশেষ পরিচিত। এখানকার সন্দেশ তৈরির পদ্ধতি এবং এর বিশেষ উপকরণগুলি এটিকে অন্যান্য সন্দেশ থেকে আলাদা করে তোলে। এই সন্দেশ শুধুমাত্র স্থানীয় জনগণের মধ্যেই নয় বরং দেশের বিভিন্ন প্রান্তেও বিখ্যাত হয়ে উঠেছে।

আরও পড়ুন

প্রায় ৬০ বছর আগে নজরুলের বাবা হোসেন আলী শুরু করেছিলেন এই সন্দেশ তৈরির পেশা। আর বাবার পাশেই দাঁড়িয়ে শিখেছেন নজরুল (৫৮)। দীর্ঘদিন ধরে বাবার রীতিতেই অনন্য স্বাদের এই সন্দেশ তৈরি করছেন তিনি।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অনন্য স্বাদের সন্দেশ এই অঞ্চলের বিখ্যাত ও জনপ্রিয় একটি মিষ্টান্ন। এলাকার গর্ব এই সন্দেশ প্রকৃতপক্ষে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। খাদ্যপণ্যটি জিআই পণ্য ঘোষণার বিষয়ে যে-সব পদক্ষেপ গ্রহণ করা দরকার তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। আজ আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

মন খারাপ নিয়ে ঈদ উদযাপন জয়া আহসানের!

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম